| কবিতা | ঘুমন্ত বিহগেরা |
| কবি | নিলুফার গনি |
| সময় | ডিসেম্বর, ২০২৫ |
| লিখার স্থান | বনানী, ঢাকা |
ঘুমন্ত শহরে আজ রোদ নেই,
সবাই গভীর শীতনিদ্রায় মগ্ন-
কালো ধোয়াশায় আচ্ছন্ন নয়ন
নির্লিপ্ত খুঁজে পেতে আলোর লগ্ন।
বার বার বয়ে যায় রক্তের নদী—
সবুজ বিহগদের ব্যবচ্ছেদিত দেহ
দিয়ে যায় নতুন অরুনোদয়
তবু জিতে যায় মসনদের মোহ।
মসনদের গদিতে করলে আরোহণ
ভুলে যায় সবাই প্রতিশ্রুতি
সময়ের সূযোগে যে যার মত
করে নেয় পোক্ত নিজ নিজ গদি।
ক্ষমতার মোহে সীমা কে ছাড়িয়ে
মিথ্যে কে সত্য করতে হয়না ক্লান্ত,
আঁধারের চাদরে অজ্ঞ বিহগদের
বারে বারে করে বিভ্রান্ত।
আলোর কান্ডারীরা হও সচেতন
তন্দ্রাচ্ছন্ন বিহগদের ঘুম ভাঙ্গাও,
রক্তে রাঙ্গানো লাল সবুজের পতাকা
সঠিক তীরে নিয়ে যাও।