কবিতা কবি ও বিরহ
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে
Review This Poem

বিরহ সে তো বিরহ নয়,
বিরহ আমার আজন্ম সাথী,
বিরহ আমার ব্যাথায় ব্যাথি,
বিরহকে আমি করেছি আপন,
নিজের সুখের জন্য ।
সেখানে প্রেম আমার কাছে,
সম্পূর্ণ ভিন্ন ।
কবি আর বিরহ
সে তো অভিন্ন এক আত্মা ।
পার্থিব আর অপার্থিব,
দুই জায়গায় একই তাদের সত্তা ।
বিরহের কাছে প্রচুর ঋণ,
শোধ হবে না জানি ।
তার কাছে আমি ক্রীতদাস
এ আমার ভাগ্য মানি ।
প্রশ্ন- প্রেমের জন্য বিরহ ?
নাকি, বিরহের জন্য প্রেম ?
উত্তর- কোনটাই কোনটার জন্য নয় ।
বিরহ আর প্রেম সম্পূর্ণ ভিন্ন,
এখানে, শুধুই কবির জন্য বিরহ,
বিরহের জন্য কবি ।
দু’জনের অদৃশ্য, কিন্তু নির্ধারিত মেলবন্ধন ।
অন্তরাত্মার শুদ্ধি, পরিশুদ্ধি
ও তাদের অন্তর্নিহিত তাৎপর্য ঐ একটাই,
তারা আজন্ম সাথী ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted