কবিতা রাজদুর্নীতি
কবি করুণাকর প্রধান
সময় অট্টোবর, ২০২৫

রাজনীতি নীতির রাজা, ঢুকছে দুর্নীতি
অসুরদের পদার্পণে স্বর্গের অধোগতি
দুর্বৃত্তায়িত রাজনীতিতে নীতি পলায়িত
দুর্নীতি কায়েম করেছে বিভীষিকা রাজত্ব
শুম্ভ নিশুম্ভ দেবতাদের করে বিতাড়িত
স্বর্গে তারা দানবরাজ করেছে প্রতিষ্টিত
লুটে নেয় ধনরত্ন যত স্বর্গের সম্পত্তি
ব্যবহার করে নিজ স্বার্থে বাড়ায় দুর্গতি
স্বজনকে অধিষ্ঠিত করে ক্ষমতা অলিন্দে
দুর্বৃত্তদের বাহুবলে সম্পদ ভোগ আনন্দে
যারা ছিল জঙ্গলে পচা ডোবার ধারে ধারে
রাজ সিংহাসন পেয়ে তারা অহঙ্কারে মরে
অপ্সরাদের ভোগ করে, নিরীহদের মারে
দানবরা ঐক্যবদ্ধ, শুম্ভকে শুধু মান্য করে
দৈত্যরাজের প্রভাব বাড়ে আর সবে নগণ্য
দেবতা লুকিয়েছে পর্বতের ঘরে যেথা অরণ্য
বহুযুগ পরে মা কৌশিকী হাতে অস্ত্র ধরে
শুম্ভ নিশুম্ভকে অক্লেশে পাঠান যমের ঘরে
নারীর নিদ্রিত শক্তি যদি জাগ্রত হলে পরে
সকল অমিত শক্তিকে পরাভূত করতে পারে
এসো মা কৌশিকী, জাগো আর একবার
রাজদুর্নীতির দুর্বৃত্তদের করো মা সংহার

guest
0 Comments
Newest
Oldest Most Voted