| কবিতা | অদৃশ্য কারিকর |
| কবি | করুণাকর প্রধান |
| সময় | অট্টোবর, ২০২৫ |
| লিখার স্থান | কলকাতা |
তোর নিজের ঘরের ভিতরে
ঢুকিস যদি ও মোর মন রে
আশ্চর্য সৃষ্টি এক জগতকর্মার
দেখতে পাবি এক কারখানার
হেথা নিজে-নিজে হয় তৈরি
জানা নেই কে করে তদারকি?
সকল যন্ত্র সময় মতোই চলে
বুদ্ধি কি করে আসে, কেবা বলে?
কেবা থাকে তার শিক্ষাগুরু
প্রজনন পদ্ধতি করায় শুরু
খাদ্য খেলে, যায় কোথায় চলে?
রক্ত কি করে উপর দিকে খেলে?
হঠাৎ কেন যন্ত্র বন্ধ হয়ে যায়
একে ঠিক করা কারো সাধ্য নয়
যন্ত্রের মাঝে লুকিয়ে থাকে প্রাণ,
অদেখা কারিগরের অমর দান।
নিকষ আঁধারে জ্বলে এক শিখা,
টিম টিম জ্বলে, যায় তাকে দেখা
মন সেই রহস্য-শ্রমিক নিঃশব্দে,
কাজে মত্ত দিনরাত অন্তহীন ছন্দে ।