| কবিতা | বিসর্জন |
| কবি | লিংকন দেব |
কুয়াশার বেড়াজালে নিভৃত শহর
আজীবনের সঙ্কামুক্তির পথেই,
ঘূর্ণনে আবৃত প্রতিনিয়ত ।
হয়তো নিয়তির পরিনতিই এটা
নাহয় কিছুটা বাস্তবতা ।
মৃত্যুহীন যন্ত্রণায় নিথর হয়ে
আত্মগ্লানিও পড়ে থাকে মুখ থুবড়ে ।
মাঝে মাঝে ডানা ঝাপটায়
কিঞ্চিত সুখের প্রবঞ্চনায় ।
কারো অবুঝ অভিশাপে
নেমে আসে আজন্ম সর্বনাশ,
দূরত্ব দুহাত পেতে থাকে
নিংড়ানো ভালোবাসার প্রেক্ষিতে ।
ধরা দিতে গিয়েও দেয়না ধরা,
কাছে আসতে গিয়েও থমকে দাঁড়ায় ।
অবজ্ঞা করে স্মৃতিরাও
অবজ্ঞা করে অবচেতন মন-
তপ্ত রক্তের সারাংশ ভাবে ভাবুক মন
দ্রোহের শূন্যতায় নিস্তব্ধতা অম্লান
সম্ভাব্য বিসর্জনের আচ্ছাদনে
টুকরো টুকরো হয়ে যায় গাম্ভীর্য ।
আত্মস্রোতের দিকবিমুখিতার দরুন
বিসর্জন এখানে অনিবার্য ।