কবিতা চোখ
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

তোমার চোখে দিশেহারা
পাগলপারা প্রায়,
তোমার চোখেই অস্থিরতা
বাঁচার অভিপ্রায় ।
তোমার চোখে দেখি আমি
সুখের আপন সাজ,
তোমার চোখেই দিন চলে যায়
হয়না কোনো কাজ ।
তোমার চোখে ভালবাসা
হয়না বলা কিছু,
তোমার চোখেই সারাটিক্ষণ
ছাড়ছি না তো পিছু ।
তোমার চোখে দিন রাত্রি
সন্ধ্যাতারার মেলা,
তোমার চোখেই চন্দ্ররাতে
জ্যোৎস্না করে খেলা ।
তোমার চোখে অবাক আমি
স্বপ্ন হারায় পথ,
তোমার চোখেই না তাকালে
বাড়ে যে বিপদ ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted