কবিতা ভালো আছি
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

তোমার মিথ্যে জঞ্জালে
ভরে গেছে আমার এই জীবন
মনের সবকটা জানালা খুলে দিয়ে
ভালো আছি এখন ।
জানি আমাকে ভালো থাকতে হবে
আমার জন্য হলেও আমাকে ভালো থাকতে হবে ।
চাইনা হতাশায় পুড়তে আর
চাইনা করুনায় বেঁচে থাকার অধিকার,
চাইনা মিথ্যে ভালোবাসাবাসি,
চাইনা অপেক্ষার প্রহর গুনাগুনি,
চাইনা অদৃষ্টের অনিয়ত পরিহাসের
কোন বস্ততে পরিনত হতে ।
চাই শুধু অন্তরাত্মার পরিশুদ্ধি
ভালোলাগা আর ভালোবাসার শিহরনে
খেয়ালি মনের আবেগের অন্তরালে
যেটুকু আমার সম্ভবের সীমানায় থাকে,
ঠিক ততটুকুর খানিকটা বেশি মাত্রায়
ভালথাকার আশা আমার ।
দো’টানা মনের সিদ্ধান্তহীনতার মাঝে
এখন আর আমার পদচারণা নেই ।
অস্ফুট, কিন্তু সত্যিই
অনেক ভালো আছি আমি ।
সকল আবেগের মুহূর্ত মনে করাকে
প্রশ্রয় না দিয়ে,
সত্যিই ভালো আছি এখন ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted