কবিতা আলোছায়া
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

নিয়নের আলোছায়ায় বিমূর্ত আমি ।
ঘনকালো চুলে ঢেকে যাওয়া আধেকটা মুখ,
ওষ্ঠে চমকানো বিদ্যুৎ,
হাতের চুড়ির সংযমী আন্দোলন,
চোখের স্বপ্ন পাপড়ি মেলা চাহুনি ।
সংকোচিত চাহুনিতে চোখের তারাই
সব কথা বলে দেয় অবলীলায় ।
কপালের ঐ টিপের কাছে
আকাশের চাঁদও উন্মাদ নিঃসন্দেহে ।
তুমিই তো জ্যোৎস্না আমার
একলা নিরবতা,
তুমিই তো নদী আমার
স্রোতের প্রবাহতা ।
তুমিই তো গোধূলিতে
স্তিমিত আলো,
তুমিই তো অস্তিত্ব তাই
তোমায় নিয়েই ভালো ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted