| কবিতা | পথশিশু |
| কবি | লিংকন দেব |
| কাব্যগ্রন্থ | রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে |
জন্মটা তার অতিআশ্চর্যজনক
বেড়ে উঠাটাও যথেষ্ট ঘটনাবহুল ।
অন্য আট দশটা শিশুর সাথে
তার জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন ।
রাস্তার ফুটপাত এবং ধুলোবালি
এসবই তার নিত্য সঙ্গী ।
অল্পতেই তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট
নেই কোন খেলনার বাহানা,
নেই কোন টাকার লোভ,
পেট ভরে খাওয়াটাই তার
স্বপ্নপূরণের আপন স্বর্ণদ্বার ।
উপরওয়ালাদের অজস্র খাদ্যভাণ্ডারের
উচ্ছিষ্টাংশটুকুই সম্বল,
ডাস্টবিনের নোংরা খাবারই একমাত্র ভরসা ।
শীতের রাতে বস্তামুরি দিয়ে ঘুম,
ওটাই তার রাত্রিযাপনের একমাত্র উম ।
শহরের সারাদিনের কর্মব্যস্ততা,
মানুষের পদচারনায় মুখরিত নগরী,
নগরীর প্রতিটা জায়গাতেই তার বিচরণ ।
কারন পেট পুরে খাওয়াটাই তার
স্বপ্নপূরণের আপন স্বর্ণদ্বার ।
সে পথশিশু,
তথাকথিত পথশিশু ।
উপরওয়ালাদের রাস্তার উটকো ঝামেলার কারন ।