কবিতা মোহ
কবি লিংকন দেব
কাব্যগ্রন্থ রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে
Review This Poem

বৃষ্টির প্রতিটি রাত
অদ্ভুত এক ভাবনায় জেগে থাকা
আচ্ছন্ন থাকা গভীর মায়ায় ।
মনের ভাবনাতে সেই চিরচেনা অবয়ব
সেই চোখ, সেই কথা, সেই হাসি ।

চাইনা ফিরে আসুক পুরনো স্মৃতি,
চাইনা বিকিয়ে যাওয়া মিথ্যে আশ্বাস,
চাইনা প্রেমের করিডোরে হাঁটতে,
চাইনা কষ্টের চিতায় জ্বলতে,
চাইনা হতাশায় ডুবতে ।

কিন্তু কিছুই তো করার থাকে না
সবকিছু চলে আসে অবলীলায় ।
আমার মর্মভেদী নির্বাক সময়,
থমকে থাকা ঘড়ির কাঁটা,
সাথে অপলক দৃষ্টি ।
মোহ ছাড়েনা কিছুতেই
আবার সেই চোখ, সেই কথা, সেই হাসি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted