কবিতা অপেক্ষা
কবি শৌনক ঠাকুর
Review This Poem

অপেক্ষা
শৌনক ঠাকুর

জং ধরা কোন এক পার্কের বেঞ্চে
রোজ সূর্য সূর্যাস্ত দেখি
বাতাসের আনাগোনা।
হলুদ পাতার শোক ভোলাতে
গাছের কোল আলো করে আসে সবুজ
জানি এই বেঞ্চও একদিন ঢলে পড়বে
শূন্যস্থান পূরণ করবে অন্য কেউ

ফিরে আসার অপেক্ষা
তবুও শাশ্বত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted