কবিতা গভীর সমুদ্রের স্নাইপার ও জিবি ফরমেটের টাইটেনিয়াম ইমোজি
কবি নিমাই জানা
সময় ২৮/০৯/২০২৫
লিখার স্থান রুইনান , সবং

ভিসুভিয়াসের জন্মবীজ ক্ষার পদার্থের মতো আগুন উৎপাদন করছে চিতার মুখের কোন বৈধব্য প্যারামিটারের সোনাটা কার্ভেজের ফ্রি গিগাবাইটের এপিলন ফর্মেট হেমিক্সসাইডে রাখা কারবারিদের মতো, গন্ধর্বের মতো ঈশ্বর ঢুকে যাবে তলপেটে, আমি ভয়ংকর হয়ে যাব লেজ কামড়ে খাব মাকড়সার। অদ্ভুত শিহরণে ভেঙে যাবে আমার ঘুম নষ্ট আত্মাদের মতো একটা ছায়াচ্ছন্ন মধ্যরাত্রিতে ট্রায়াঙ্গুলার ডায়াগোনাল বরাবর হেঁটে যাব নিজের বিধ্বস্ত শরীরের উপর দিয়ে , এখানে যৌন হেনস্তাকারীরা আর কোন বধ হবে না তারা ড্রোন ক্যাভিডিতে তুলে নেবে এক একটা পরিপক্ক প্রাপ্তবয়স্ক যোনির ভিডিওগ্রাফিক ক্যালিওফর্মা , কোন রেপড ভিকটিমদের অভিভাবক থাকবেনা চোখের পিচুট থেকে বের করে আনবে ৫ mg ফসফরাসের টুকরো , অশ্লীল পোস্টারে দেখেছি প্রতি মর্গের মৃতদেহ সোজা হয়ে উঠে দাঁড়ায় গায়ের চামড়া নিজেরাই খুলে ফেলে মাথার মস্তিষ্ক দু টুকরো করে ফেলে চাকুর লিপ সোয়াব আর নিজের ইমোজি পরনের প্যান্ট থেকে বের করে আনে হলদে কমলার কোয়া জমির হাড়, যৌন সাদৃশ্য ভর্তি একটা প্লাস্টিক গামলায় ডুবিয়ে রেখেছি পান্ডুর সঙ্গম অব্যবহতী মৃত্যুর প্রমাণ পত্র , আমি কি তবে স্ট্রেট কাট কোন মৃতদেহকে বিস্কুট খাওয়ানোর আগেই সে ডিসচার্জ অপারেশন টেবিলের থোকা থোকা আঙ্গুরের মতো সেবিকাদের বুকের পাঁজর থেকে ঝুলে পড়বে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাইগোট ব্যবসায়ী গ্রানাইট পাথরের নিচ থেকে , হিস হিস করে শব্দ দিচ্ছে রাতের গ্যাস ওভেনের কোন প্রেসারাইসড স্ফুটনাঙ্ক তাপমাত্রা ছিন্ন ভিন্ন পেটিকোট খুলে যাওয়ার গন্ধ শুঁকতে শুঁকতে আমি নেমে যাব সূর্যের জ্ঞান তপস্যার শ্রীমৎ ত্রিপিটক বরাবর , কুকুরের লালা খাব মেলাটোনিন খাব অখন্ড ব্লেড ভাঙা খাব ভাঙা ডিমের পচে যাওয়া কুসুমটাকে পাচার করে দেবো আমার সমুদ্রের বন্দরে জমে থাকা নিশাচর পার্থেনিয়াম গাছের থেকেও আরো বিষাক্ত রসায়নে সংক্রামক কলতলায় এসে দাঁড়িয়ে থাকা জাহ্নবী রঙের অষ্টম পৃথিবীর হাইড্রোলিয়ামে রাখা অ্যাকোয়ারিয়ামের অক্সিজেন নিরোধক কোন ড্রয়ারের ভেতর , তীব্র মাংস পচার গন্ধ উড়ে আসছে কাঁচের স্লাইডে রাখা ম্যালিগনেন্সি মাংসপিণ্ড গুলো থেকে দ্রৌপদী ধোঁয়া উড়ছে, হে তামাটে চাকু হে মাথার চুল হে নখ হে বজ্রপাত হে উকুনের A পজিটিভ রক্ত আমার লালা দিয়ে আমাকে বিধ্বংসী করে দাও ১০৮ কোটি দূরত্বে থাকা সবুজ (কক্ষপথ)° থেকে ঝুলে পড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত নীল অপরাধীকে খুঁজে বেড়াচ্ছি আমার শুক্রাণুর আসল উত্তরাধিকারীর প্রপদ্যন্তে জ্বালানির শরীর দিয়ে যাব বলে , ব্যাসদেব বীজ ছড়াচ্ছেন কাঁকরের উদল মাঠে

guest
0 Comments
Newest
Oldest Most Voted