কবিতা তৃতীয় জন্মের অদ্ভুত মুদ্রা ও নষ্ট পুংকেশরের গম্বুজাকার গমবীজ
কবি নিমাই জানা
সময় ২৯/০৯/২০২৫
লিখার স্থান রুইনান , সবং

আজ চতুর্দশ পাতালে ঘটে চলা ভষ্মের দ্রবীভূত সায়ন্তন সাগরে নেমে অমৃতত্ত্ব তৎ সামগ্রী তুলে ফেলার রেডিওয়্যাক্টিভ জিমনেসিয়াম লিভারের জঙ্ঘাসন মুদ্রার জিরাফ উত্থিত কাঁকড়ার মতো ধারালো সরীসৃপ সাপগুলো ৪৯ দিন হলো স্ট্রেপটোমাইসিনের কীটনাশক প্যাকেটের ভেতরে লুকানো ঈশ্বরের থলথলে পাউডার গুলো ঝুলিয়ে রেখেছে স্থূল পাদুকা সেবনের নিষিদ্ধ বিজ্ঞাপনের মতো , আমাদের গম্বুজাকার ঋতুদেশ শেষ হয়ে যাচ্ছে ক্রমশ
আমি নাকতলা দিয়ে হাইড্রেনের সরল অ্যালুমিনিয়াম স্যালাইনের দড়ি অথবা স্থূল মাংসপিন্ডের জংঘার বিজ্ঞাপন দেইনি ১১ শতক আগে থেকেই, পৃথিবীতে সবাই মেনিনজাইটিস জ্বরের জন্য টপ জিন্সের মতো গলা ফাটিয়ে মৃত্যুবরণ করে না অসুস্থ মানুষেরাই নিজেদের পচা ডিমের খোলা ফাটিয়ে রাখে পোশাক অশ্লীল হয়ে যাওয়ার আগেই সাবান দিয়ে ঘষে ঘষে তুলে দেয় পিতৃপুরুষের দাগ, আত্মাহীন শ্মশানে আমারই মতো জ্বলছে কেউ হাড়পিণ্ড আর ট্রু কলারটোন লাগানো মস্তিষ্কের অটোপ্সি কারখানার পোস্টমর্টমের ছুরি স্ক্যালপেল হিউমারের ৩৬ ইঞ্চি ভিনিগার আর ১২ ডেসিলিটার কাঁচের টুকরো খেতে খেতে যারা যৌন রোগের আড়তদার স্বর্গের ব্রহ্মকুণ্ড থেকে নিয়ে আসে ওয়াইনের বরফ টুকরো তারা জানে মৃত্যু শ্মশানের চিতা আড়াই কেজি জরায়ুর টিউমার আর লিউকেমিক নন হেমোরয়েডস এপিথেলিয়াল সেলগুলোকে জন্মের জন্য পুষ্টি দিতে হয় , পিরিত করে হাসতে থাকলেই কোন এক জীবনে অনতিক্রমনীয় বৃহন্নলা নারী হয়ে যাব তার কোন জীবিত বেশ্যার মৃতদেহ থাকবে না বলে , রহস্যময় মৃত্যু লুকানো থাকবে হাসপাতালে সর্দি ঢেলে রাখা টেস্ট টিউবের ভেতর , আমি কি তবে ভুল করেই কবিতার অক্ষরে কালো মাকড়সা জীবাণু মাখিয়ে দিয়েছি খাবারের থালায় ,আমি কি ভুল করে রাতের নিশাচর ধ্রুবতারার স্তন ধরে ঝুলে কালো পোশাকে মুড়ে রেখেছি থলথলে যক্ষা রোগের অনুর্বর পাতলা চামড়ার ভূমিজ নিষেকের ফাঁসির দড়ি , সারারাত জিঙ্কের তৈরি কুকুর ঘেউ ঘেউ করে , স্টেরয়েড সাদা কাক ডাকতে থাকে কালো রঙের ঘোড়ারা অন্ধকারের বুক চিরে সরু পাইপের ভেতর দিয়ে টিউবের ভেতর দিয়ে ঢুকে যায় মাছের চাষযোগ্য পটকা ও বিলিরুবিনের টক খাবে বলে, তাদের নখের ভেতরে জলাতঙ্কের মহামারী কসমিক আয়োনোস্ফিয়ার লুকিয়ে থাকে না প্রতিটা পুরোহিত মৃত্যুকে লুকানোর জন্য সাপকে ডেকে এনে ঝলসে ঝলসে খায় ডিম্বাণুর মতো ভেজে , স্পিরিটের মতোই ঝুলে আছে আমার ঝলঝলে সিন্থেটিক অন্তর্বাসের এক একটা মায়া ছবির অবৈধ সঙ্গমের কুকুরী বলাৎকার , ভেঙে ফেলব আমার অঘোর জংঘাতন্ত্রের মতো সব ব্যঞ্জনবর্ণ ওভাল টিউবের গেঁথে রাখা নিডল , থ্যালাসেমিয়ার কেক , ভ্যাসেকটমির সার্জিক্যাল গাইনোকোলজিস্ট পোস্ট অপারেটি ভূগোল ছিন্নভিন্ন ভেজাইনাল সুড়ঙ্গ পথের স্বরূপ কাটগার্ড সুতো, সেলাই করবে তিনজন বেগুনি নারী , হাফ গাম বুট পরা ঈশ্বর মাঝে মাঝে নিজের ভেপারাইজড মৃতদেহের ছাল ছাড়িয়ে পুরুষোত্তমদের জন্য কিসমিসের মোমোফিকেশান তৈরি করে টহলদারি মাঝরাতের পুলিশ ভ্যানিশ হয়ে যাওয়ার পর, নিষিদ্ধ দরজার কাছে হাড় হিম গোপনাঙ্গের সমুদ্র বন্দর থেকে লাফিয়ে নামে জুতো খুলে ঢুকে যায় তৈলাক্ত মন্দিরের ভেতর , হে পিতা আমাকে অর্বুদ ভগ্নাংশের মুদ্রা দাও আমি বিধর্মী পতিতালয়ে ঢুকে স্ট্রেটকাট সাত্ত্বিক ব্রেসিয়ারের হুক খুলবো আর যীশুর গম বীজ ছড়াবো

guest
0 Comments
Newest
Oldest Most Voted