কবিতা কল্পনায়
কবি লতিফুর রহমান প্রামানিক
উৎসর্গ তোমাকে
লিখার স্থান বাড়িতে
সম্পৃক্ততা অনুভব
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ

তোমার সাথে দেখা হলে , যদি তোমার মুখের উপরে  অসুন্দর রেখাগুলো হা করে দাড়িয়ে যায়?
তোমার চোখের বাম কোনার কাছে যে জন্মের সেই কালো দাগ,
অথবা কথা বলার সময় দাতের মাড়ির মাংস পিন্ড যদি প্রকাশ্য হয় অনবরত।
আমার ভালো লাগতে নাও  তো পারে।
যদি আমি নতুন করে ভাবতে বসি,
যদি দ্বিতীয় বার মুখোমুখি হবো কিনা এমন ভাবনার রশি টানাটানি শুরু করে মনের ভিতর?
তার চেয়ে তুমি দূরত্বে সুন্দর,
না দেখাই সুন্দর।
কল্পনায় তুমি আমার কাছে স্বপ্নের মত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted