| কবিতা | দেখার কেউ থাকে না |
| কবি | মেহেদী হাসান রানা |
| সময় | এপ্রিল, ২০২৪, রাত। |
| লিখার স্থান | জেদ্দা, সৌদি আরব। |
| কবিতার বিষয় | বিরহ |
পৃথিবীও বদলায় রহস্যের ঘেরাটোপে
বদলায় মানুষের মুখ!
বদলে যায় মায়ামগ্ন জীবন নিয়তির
নিয়মে,
পৃথিবী জানে—বদলে বদলে
অনন্তকাল বেঁচে থাকাটাই সর্বজীবের মূল লক্ষ্য
মৃত্যুময় জীবন এই তো—
বিধাতার বেঁধে দেয়া নিয়তিবৃত্ত!
মানুষও বদলায়
বদলায় প্রতিশ্রুতি মুখঃনিসৃত
কিংবা—প্রতিশ্রুতি নিঃসৃত
ভালোবাসার মন্ত্রজাল
আসলে কে করে কার এই পৃথিবীতে
দেখভাল!