কবিতা শিবরাত্রি
কবি মোহন দাস
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, রূপক

প্রতিবার শিবরাত্রি এলে প্রতিধ্বনিত হয়
এক মোহময় অনুভূতি,
বোধ করি, এবার তুমি আমাকে আহ্বান জানিয়েছ প্রার্থনার
জ্যোতির্বলয়ে।

সময়ের অতলে বিলীন অপেক্ষার সীমান্ত ভেঙে,
সম্ভবত এবারই দৃষ্টিপথে আসবে আমাদের
মিলনের প্রভাত।

আমি বিমুগ্ধ বিস্ময়ে নিমগ্ন হব
তোমার নয়নের গভীর অতলস্পর্শী আবরণে,
তুমি নীরব ইঙ্গিতে আমায় ডেকে নেবে চিরন্তন অভিসারে।

তারপর?

তারপর অনন্ত কালের অনির্বাণ শিখায় দগ্ধ হব আমরা,
ভস্ম হব প্রেমের মহাযজ্ঞে...

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments