কবিতা উপলব্ধি
কবি পীযূষ কান্তি দাস
সময় ৮ ই জানুয়ারি ২০২৫ রাত্রি ৯ টা
উৎসর্গ আমার পাঠকদের
লিখার স্থান কোলকাতা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কখনও কখনও ইচ্ছে করেই হেরে যেতে হয়,
সবসময় জিতে যাওয়া কিন্তু ভালো নয়।
আলগোছে টেনে ধরে যেই স্মৃতি রাশি,
উদাস নিঝুম রাতে ভেসে আসা বাঁশি
আনচান করে তোলে তোমাকে যখন, চোখ বুজে খুঁজে দেখো হৃদয় কুঠুরি। ফুলেরাও ঝরে যায় সময়ের ফেরে, কখনও ভেবেছো তুমি জিতে কিবা পেলে, ফিরে যেতে পারবে কি সব কাজ সেরে? তাই বলি হিসেবের খাতা নিয়ে বসে লাভ নেই লাভ যোগ ভাগ কষে। কখনও কখনও তাই জেনে বুঝে সব হেরে যেও না করেই কোনো কলরব।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted