কবিতা কাক
কবি আজিজ বিন নুর
সময় নভেম্বর ২১,২০২৪
উৎসর্গ '২৪ এর সকল শহীদ
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা জাতীয় অবরুদ্ধতা
কবিতার বিষয় জীবনমুখী, বাংলাদেশ, রূপক, সমসাময়িক
Review This Poem

গরম দুঃখ বেড়েছে থালায় মায়
ধোঁয়ার মতন মেকী স্বাধীনতা উড়ে
আমরা তো অথর্ব এ চামারির গাঁয়
ভাত খেতে জেগে যাই তবু কেন ভোরে?

গড়িয়ে চলেছে এক গলাকাটা ছুরি
চুল কাটা নামে শুধু কেটে দেয় ঠোঁট
আলজিভ কেটে নিয়ে করেছে জোচ্চুরি
ঘাতকের পাতে তবু দিয়ে আসি ভোট।

গরম দুঃখ বেড়েছে থালায় মায়
আমরা কি খেয়ে নেব মনে করে ভাত?
আমাদের অধিকার মুড়ে জানাযায়
কেটেছে জেগে উঠার সবগুলো হাত।

দালালের ইজারায় যতদিন বাঁচি
কাক করে খেলে যাবে শুধু কানামাছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted