| কবিতা | ঘৃণা দাও |
| কবি | আজিজ বিন নুর |
| উৎসর্গ | বৈশাখী |
| কবিতার বিষয় | আশা, প্রেম, বিরহ, রূপক |
আমাকে তুমি দাও নিথর আঙুল মেখে
গন্দমের বীজ, আগমনী ঝড়ের ডাক
মৌন বধিরতার ক্রোধ,উপেক্ষা নির্বাক
গুরুতর দৃঢ়তা সহ নিমরাজি তোমাকে।
বুকের বিষখনি উগড়ে ব্যারাকের গোলা
আমাকে দাও তুমি মৃতরাত্রি হুডখোলা
নিষিদ্ধ দ্বীপের পুরী, পারমানবিকতা
মৃত্যুময় ঘৃণা দাও,অমোঘ শত্রুতা।