কবিতা সোনার চর কুয়াকাটা
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২৮/০৬/২০২৪
লিখার স্থান কুয়াকাটা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সোনার চরের লোকের জীবন
নয়তো সোনার মত
সহজ সরল তাদের জীবন
অতি কষ্টে যাপন
দিন আনে দিন খায়
তবু মুখে হাসি
যখন তখন নদীর জোয়ার
ডিঙি নৌকা সারি সারি
মৎস্য জীবিকায় সমুদ্রে
জলস্রোতে নিত্য রাত্রি বেলা
উঁচু নিচু বাড়িঘর অনেক দূরে দূরে
বিপদ আপদ আসলে
জীবন যুদ্ধে মরে।
তবু তাদের দুখের ঘরে
সুখের আলো জ্বলে

guest
0 Comments
Newest
Oldest Most Voted