কবিতা হৃদয় অবাধ্য মেয়ে
কবি মল্লিকা রায়
সময় ৭ মিনিট
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, সমসাময়িক

হৃদয় দিয়ে ডাকলে কাছে আসতে পারি
প্রসঙ্গ নয় জলচৌকি কিংবা পিঁড়ি
সুজন ভেবে বসতে পারি প্লাবন মনে

মেঝে হলেও প্রাসাদ সে যে প্রেমের তরী !

প্রসঙ্গ নয় ডলার কিম্বা অট্টালিকা
প্রেমিক যদি নিঁখাদ সোনার সওদা জানে
জোয়ার ভাটার সূত্র কিংবা স্বয়ংপ্রভা

কি আসে যায় রাজ্য কিংবা সিংহাসনে !

যে দীপশিখা প্রজ্জলিত হৃদয় নামক
ছড়িয়ে দিলে অসংখ্য তার সুবাস ভরে
না জ্বালালে মানুষ নামক বৃত্তিগুলো

কি আর দামী যতই সাজো প্রেম উপাসক !

প্রেম এমনই আধার মানুষ এরই টানে
কেউ ধনী কেউ নি:স্ব হয়ে সবটা খোয়ায়
কার কি আধার রত্ন জানে আগলে তাকে

সোনার মুকুট পরায় প্রেমের সিংহাসনে !!

guest
0 Comments
Newest
Oldest Most Voted