Review This Poem

একদিন চিরদিনের মতো যাব চলে
আর আসব না ফিরে এই অখিলে।
চলে যাব কোনো এক অজ্ঞাত দেশে
চিরদিনের মতো বাস করতে।

থাকবে আমার কবিতার খাতা পৃথিবীতে পড়ে
আমি চলে যাব একা একা।
আর কোনোদিন আসব না কবিতা লিখতে
কবিতায় ছন্দ আর দেওয়া হবে না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/৫/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments