কবিতা মুক্তি মেলে না
কবি আতিক শান্ত
উৎসর্গ ফিলিস্তিন
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক
Review This Poem

মুছে দিলাম মেঘের রাজ্য
হাজার রকম লেখা,
সত্য মিথ্যা যে যাই বলুক
যুদ্ধ দেখে শেখা।
একটা মৃতের মূল্য জানো?
জানলে ওদের কাথাও শোনো।
“স্বর্গ সুখে বসত চাইনা,
না মিঠা নহর দেখতে,
চাই ক্ষুধা পেলে পেটটা ভরুক
আর স্বস্তি নিয়ে বাঁচতে।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted