| কবিতা | খরগোশ, সহনশীল উচ্চতা থেকে |
| কবি | মারজুক রাসেল |
| কবিতার বিষয় | রূপক |
তোমাদের পছন্দের শয়ন শিখতে একদিন লাগে মাত্র;
দেড় ঘণ্টার তিনটি ইংরেজি সিনেমা আর আয়না দেখতে হয় –
দেখলাম, শিখলাম –
শেখাটাকে প্রয়োগ করতে এসেছি, জায়গা দাও।
‘যখনতখন গোসল করতে পারি, সাঁতার জানি’ –
অতীত আমার এতটুকই।
সহনশীল উচ্চতা থেকে লাফাতে থাকব, সংকেত দাও-
ভালো আচরণ পেলে থেকে যাবার বাসনা আছে।