কবিতা মেঘ বালিকা
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ১৬/০৩/২০২৪
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় রূপক
Review This Poem

মেঘ বালিকা

মোঃ সোহাগ আলমগীর

সাদা সাদা বক সাদা মেঘ বালিকা
তোমাকে খুঁজি ভাবি শৈল শিখরে

তোমার প্রেমে উলমাদ
চলন ভঙ্গি সাহসিনী
নীলিমার সাথে মিশে যাওয়া
ভয়কে জয়ের ধ্বনি
ভাবি খুঁজি তোমাকে ।
তুমি মেঘের সাথে কথা বলো
পাহাড় পর্বতের সাথে
তুমি মেঘেদের সাথে খেলায় মেতে ওঠো
মেঘের রূপে রংধনু বধূবরণ
এক প্রান্ত থেকে প্রান্তে হারিয়ে যাও
খুঁজে পাওয়া দুষ্কর তবু তোমাকে খুঁজি….
ভোরের শিশিরে
মেঘ মেলায় সাদা সাদা বরফের আচমকা জেগে ওঠা…!
স্বপ্নধুসুর রোদ্দে লুকানো বরফের মেঘবালায় মিশে যাওয়া
আমি বলি তুমি……. মেঘ বালিকা…!

guest
0 Comments
Newest
Oldest Most Voted