কবিতা গরীব
কবি মল্লিকা রায়
সময় ৬ মিনিট
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
সম্পৃক্ততা বিনোদন
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, সমসাময়িক
Review This Poem

গরীব

খ্যাঁক খ্যাঁক হাসে, মারপিট ঝগড়ায় মাতে
গাল পারে, কালশিটে মুখ গোগ্রাসে গেলে
যে যা দেয়, যখন তখন, ফিক ফিক হাসে
চিৎকার করে এলেবেলে বেফাঁস কথারা
গুছিয়ে চলে না, সশব্দে খায় মোতে,হাগে
চোখে দাঁতে ক্যাতরের বেখাপ্পা উদ্ভট সাজ
দুটি ছাড়া সাতখানা জামা নেই মসলিন প্যান্ট
শখের চুরুট নেই ব্র্যান্ড সিগারের রিং উড়াণ
ঢক ঢক ঢোক গেলে রেকাব পানীয়ে উগ্র
কি বিকট আঁওয়াজ ! দশ গ্রাস কি বিশাল
হা ‘ এর গহ্বর, গপ গপ খায় মাথা মুখ
ঝুঁকে থাকে পিরামিড থালে, আজন্ম
খায়নি কিছুই যেন,চামচে কাটার দৈন্য
তিন মন ভূঁড়ি ইস্ দশ টন ট্যাঙ্কিও জানে,
ঘুমে ভোস ভোস শব্দ ভেসে আসে
চর্বিরা কাঁদে ছাড় দে আমারে,
তেড়ে যায়,রুখে আসে কি যে অশালীন,
গন্ধ জামায়, মুখে কথাগুলো ধ্যাত্তরি
শব্দদূষণ যেন,প্রেম চুমো লালা মাখা থুথু,
আদরের ভঙ্গিও হাঁসফাঁস দম খুটে
যেন খাবি খাওয়া !শোওয়া,বসা,ওঠা,
চলা বিদঘুটে মত আর্ট নেই ভাষা, হাসি
নেই দরাজ হৃদয় নেই গিফ্ট নেই
ভঙ্গী নেই গরিবীর অখ্যাত তকমার !!

guest
0 Comments
Newest
Oldest Most Voted