| কবিতা | অতিত স্মৃতি |
| কবি | মোঃ সাখাওয়াত হােসেন |
| কাব্যগ্রন্থ | কলমের কথা |
| সময় | ২০১২ সম্ভাব্য |
| উৎসর্গ | মা বাবা |
| লিখার স্থান | পুরানা পল্টন |
| কবিতার বিষয় | জীবনমুখী |
অতীত স্মৃতি
বয়সের ভারে হাঁটতে পারি না
তবুও আমি হাঁটি।
আজ মা নেই তাই বুজি
সেই, দুধমাখা ভাতের বাটি
ছিল না কোনো ভয় উঠন্ত বয়সে
ছিলাম যেন পরিপাটি।
রক্তে মাংসে গড়া শরীর
ভাবি কোনদিন যেন হয়ে যায় মাটি।
কাছে ডেকে কাছে পাই না
করে শত ডাকাডাকি ৷
নড়বড়ে হয়ে গেছে আজ
আমার ঘরের যত খুঁটি।
দেখে চোখে জল আসে
সেই ছবিটি
বাবার ভাঙা ক্যামেরায়
তোলা ছিল সেটি।