কবিতা চলে যাচ্ছি হাওয়া
কবি আব্দুল্লাহ আলী ইফতি
সময় পঁচিশদুইদুইহাজারচব্বিশ রাত ৭টা
লিখার স্থান বাকলিয়া, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম, বিরহ

চলে যাচ্ছি হাওয়া—নিষ্প্রাণ হয়ে
অপলক দৃষ্টির সাথে সম্মতি জানিয়ে আমি চলে যাচ্ছি
হয়তো কখনও আর ফিরে আসবো না
ফিরে আসলেও বা কি আসে যায়
যে যার মত পরে থাকে জীবনের সাইকেল হাতে নিয়ে
আমি যাচ্ছি হাওয়া—
যেখান থেকে আকাশ দেখা যায় বহুদূর পর্যন্ত
যেখানে বসন্ত এসে থেমে গেছে হোঁচট খেয়ে
চলে যাচ্ছি আমি
যতদূর তোমার নিশানা নেই কোনো
ততদূর অব্দি আমি যাচ্ছি চলে
চলে যাচ্ছি হাওয়া—নিষ্প্রাণ হয়ে

guest
0 Comments
Newest
Oldest Most Voted