কবিতা বাংলার বাংগালী
কবি সুফিয়ান আহমদ শুভ
সময় ২১ শে ফেব্রুয়ারী ১২টা
উৎসর্গ বাংগালী জাতীকে
লিখার স্থান সিলেট।
সম্পৃক্ততা ২১শে ফেব্রুয়ারী
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

বাংলা কি শহরে থাকে ভাই?
ইট পাথরের দেয়ালে,
যানবাহনের জ্যামে?
ছেড়া প্যান্ট কিবা ছেড়া শার্টের স্টাইলে!
হিন্দি বাংলার ডিজে
কিংবা রিমিক্স গানে?
বাংলাকে খুজি আমি গ্রাম বাংলার বাউল গানে!
শার্ট লুংগির রাখাল বালক
কিবা কৃষকের অই কৃষি খেতে।
নদীর মাঝে ডিংগি নৌকায়
কিবা নদীতে ডিগবাজিতে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted