| কবিতা | আফসোস |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪, রাত ১২.০০ |
| উৎসর্গ | যিনি আসেন না |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
এ শহরে সবই নেমে আসে
দিন থেকে রাত
শীত থেকে বসন্ত
প্রিয় গল্প শুনে ঘুম
ফেব্রুয়ারি থেকে ভালোবাসা দিবস, কিংবা
প্রেমিক-প্রেমিকার ঠোঁটস্থ উষ্ণতার আরশ,
সবই আসে
আফসোস,,
আপনি আসেন না।।