| কবিতা | দারিদ্রতা অভিশাপ |
| কবি | মোঃ সাখাওয়াত হােসেন |
| কাব্যগ্রন্থ | কলমের কথা |
| উৎসর্গ | বাবা মা |
| সম্পৃক্ততা | দারিদ্রতা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
দারিদ্রতা ঘিরে রাখে যখন
আমায় সারাক্ষণ।
সকল সম্পর্ক_
ক্রমশ দূরে যায় তখন।
স্ত্রী-সন্তানের মুখের আহার
দিতে পারে না ব্যর্থ জীবন।
সমস্ত ভালবাসা_
ফিকের রং করেছে ধারন
বাদামের প্যাকেটে মুড়িয়ে,
ছুড়ে ফেলতে চায় মন।
কোন এক সময় এ হস্ত দিয়ে_
করেছি দান সারাক্ষণ,
বিরামহীন বৃষ্টির মতন।
প্রভাতে কারো পাওনা দিতে শরীরে শিহরণ।
চাইনা অর্থহীন ব্যর্থ জীবন,
দারিদ্রতা বিছিন্নতার কারণ,
প্রহর গুনি এই বুঝি মরণ।
ডাক হরকড়া সে শুধু অন্যের খবর বহন করে ।
নিজের খবর নেওয়ার সময় কই?