কবিতা সবিতা
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ৩০/০১/২৪
উৎসর্গ সবিতা
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রকৃতি, রূপক

সবিতা জেগে ওঠো
তোমার জাগার অপেক্ষায়
প্রকৃতিক, প্রকৃতির সৌন্দর্য!
নিলজ্জ শীতের ভয়ানক থাবা
সীমা পেরিয়ে অসয্য।

শীতের মিষ্টি হাওয়া
গর্বে উৎফুলিত করে
মন কেরে নিয়ে ছিলো প্রকৃতির।

একদিন প্রখর তাপের জন্য
তুমি ঘৃর্নিত হয়েছিলে
এখন তোমার জন্য ব্যাকুল।

তুমি কি জানো ?
শীত একা নয় তার সঙ্গে
কুয়াশা, শিশির, হিমেল হাওয়া,
তুষার আঘাত হানতে ভুলছে না।

সবিতা তোমার না থাকায়
তোমার সংকটে বিস্তৃত সমস্যা।

সবিতা তুমি নিখিল কে
তোমার আচলে জড়িয়ে রেখেছো।

তোমার সঙ্গ ছাড়া বিশ্ব ব্যমানান
রাগে অভিমানে নিজেকে
লুকিয়ে রেখো না সবিতা

ফিরিয়ে দাও প্রতি দিনের মতো
তোমার রুপের ঝলকানে হাসি
খুঁজে পাক জীবন্ত যৌবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments