| কবিতা | তুমিহীনা নিখোজ বিজ্ঞপ্তি |
| কবি | অনিরুদ্ধ রনি |
| কাব্যগ্রন্থ | চুম্বনের উত্তাপ |
| সময় | জানুয়ারি, 2024, সন্ধ্যা |
| লিখার স্থান | বাংলামোটর, ঢাকা |
| সম্পৃক্ততা | প্রেম, ভালোবাসা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
তুমিহীনা কবিতার মতো করে;
এই আমিটা আমিহীন হয়ে যাচ্ছি ধীরে ধীরে..
তুমিহীনা এই শহরে-
এই আমিটাও নিখোজ হচ্ছি রোজ নিয়ম করে,
তুমিহীনা শহরের দেয়ালে আর লিখা হয়না__
কোন চিঠি!
তুমিহীনা এই ইট পাথরের চার দেয়ালে-
ঝুলেনা ধুলোময় কোন স্মৃতি...
অথচ, আমি রোজ নিয়ম করে,
আনমনে বেনামী ঠিকানায় গল্প লিখি!
লিখতে লিখতে লিখে ফেলি__
তুমিহীনা এই আমার;
নিখোজ বিজ্ঞপ্তি।