কবিতা সুন্দরের অপেক্ষায়
কবি দেবী রায়
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

লাখো গুজব, মুন্ডু রাবণের বহুধা বিস্তৃত হয়ে
বিপরীত বাতাসের দিকে তীব্র বেগে ধায়,
একে মহিলা, তদোপরি নিয়মিতব সাঙ্গপাঙ্গসমেত—–
চালাতেন শিধুপান ও শেয়ারব্যবসা
——–ভাবা যায় ?

জীবন নয় হে, অতোই সোজা বা মসৃণ পথে
নিছক এক খাসা |
পুরুষরাজ, পুরুষ জমানায়,
যারা নানান ছলছুতোয় ছোঁক ছোঁক করে |
নেই নিস্তার,
যদি একবার
হড়কায় পা, বিশেষত যদি হন তিনি মহিলাসুন্দরী |
থাকে ধান্দা, প্রায় সকলেরই সুযোগমাত্র, এসো ছিন্ন করি |
যে জীবন ছিলো, ঙয়তো বা সুন্দরের অপেক্ষায়
একটানা ঠায় ! এই কবি তাকে, খুঁজিবে কোথায় |
——-তবে, সে কি আত্মহনন ?
——কি সেই পুঞ্জীভূত দহন ?

হাতে ফোরেন সিগারেটের প্যাকেট, সেই মধ্যবয়সিনী
স্থাপত্য, নিঃসঙ্গ একাকিনী
ঝাঁপিয়ে পড়তোই যতো সব মাংসের সন্ধানী |
এসব ঘটনা কবেকার—–জান কি তা ? যখন এই কবি, হায়
বসে লিখেছিলেন আরেক যুগের অন্নদামঙ্গল
নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতার ‘মেঘ-আলাপ’ কানে
এসে যখন ধাক্কায় |
অথবা ভাবো
ঐ সেই মহিলা হাঁটুর শাড়ি তুলে যাচ্ছেন হেঁটে—-
তার দু’চোখে অশ্রুর কুয়াশা কেবল——

guest
0 Comments
Newest
Oldest Most Voted