| কবিতা | আর্তনাদ |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২৯ নভেম্বর, ২০২৩, সকাল |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, রাজনৈতিক, রূপক, সমসাময়িক |
প্রতিদিন এ পাড়ায় কত স্বপ্নের মৃত্যু হয়
কখনো কি খোঁজ নিয়েছ ভাই!
ভোটের মৌসুমে এ পড়ায় খুব আনাগোনা।
ও-পাড়ার দালানে দালানে খুব কানাকানি।
মৌসুম শেষে কে তুমি–
কেই-বা আমি!
তুমি থাকবে রাজ ভবনে
আমি পতিতা পল্লী।
ক্ষুধার্ত পেটে দেহ বিকিয়ে আমি পতিতা
আমার লাশের দাফন হবে না।
আমার ভোট অপবিত্র না!