কবিতা হার মেনে যাই
কবি পীযূষ কান্তি দাস
সময় নভেম্বর ২০। রাত্রি দশটা।
উৎসর্গ আমার প্রেয়সীকে
লিখার স্থান কোলকাতা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বারবার আমি বারবার
তোমার প্রেমের কাছে
হার মেনে যাই ।
নও তুমি উর্বশী -মেনকা
কিংবা বরতনু সেই সুতনুকা
তবুও তোমার ডাগর চোখে
ডুবে তৃপ্তি পাই ॥
যখন হৃদয় তীব্রদহনে
ছটফট করে -শান্তি নাই মনে ,
ছুটেছুটে আসে শুধু
তোমার সকাশে ।
তোমার প্রেমের স্পর্শে জুড়ায়ে
অনাবিল শান্ত সরোবর হয়ে
তৃপ্তি সুখে ভাসে ।।
কোলকাতা :-

guest
0 Comments
Newest
Oldest Most Voted