কবিতা পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম
Review This Poem

পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
ঝর্ণা সুন্দর দেখতে?

পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
নদী সুন্দর দেখতে?

পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
মেঘেরা তোমার কপালে চুম্বন দেবার জন্য ছুটে আসে?

পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
অনেক দূর থেকে তোমায়
কখনও হালকা নীল রঙের
কখনও হালকা ছাই রঙের দেখায়?

পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
তোমার মাথায় ঈশ্বর বাস করেন?

guest
0 Comments
Newest
Oldest Most Voted