কবিতা জীবন ওলটপালট
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -০৫-০৯-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

জীবন নামক গল্পের বাস্তব
অনেক কঠিন হবে,
আসবে বাঁধা পাহাড় সম
রুখে দাঁড়াও তবে।

জীবন পথে চলতে গেলে
হাজার হোঁচট খাবে,
আরাম আয়েশ করলে যেনো
জীবন থমকে যাবে।

ব্যর্থতার ভার নিজের কাঁধে
থাকবে না কেউ পাশে,
কঠোর শ্রমে অনড় থাকলে
সুখটা তবে…… আসে।

কষ্টের সীমাহীন দুঃখে যে
কাতর হয়ে…যাবে,
বাস্তবতা বুঝবে সেদিন
থাকলে অলস ভাবে।

বিধিলিপি চলার পথে
ওলট পালট করে,
মনের কষ্ট আঁধার রাতে
চোখে অশ্রু ঝরে।

জীবন বিশাল ব্যাপক প্রসার
জয় পরাজয় আছে,
আশার আলোর সন্ধান করো
নিত্য কর্মের মাঝে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted