কবিতা ঝরা শ্রাবণের বর্ষা
কবি রামানন্দ দাস
সময় ১৩.০৮.২০২৩
উৎসর্গ বর্ষাকাল
লিখার স্থান পশ্চিমবঙ্গ, তমলুক, পূর্ব মেদিনীপুর
সম্পৃক্ততা এই প্রকৃতির প্রেমিক আমি
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, সমসাময়িক

ভোর প্রভাতে সূর্য মৃদু, সবুজ ঘাসে পা দাঁড়িয়ে -
চেয়ে আছি নীল আকাশ পানে।
কালি ভরা মেঘ উড়ে যায় মাথার উপর..
ঝমঝমিয়ে হঠাৎ এলো, বৃষ্টি পড়ার নতুন খবর।।

খুশির দিনে মন ভালো রে - ভিজবো এখন
ফোটায় ফোটায় শ্রাবণ ধারা, আদর যতন।
দল বেঁধে বাহিরে এসো তোমরা সবাই..
মিলেমিশে মোরা, আনন্দের আজ গান গাই।।

সর্দি, কাশি, জ্বর পাকিয়ে - শুনবো না মানা তা ধিনধিন
প্রহর গুনি সন্ধ্যাতারা, শরীর ছুঁয়ে ঘুমের ঋণ।
ঝিঁঝিঁর ডাকে, ব্যাঙের ডাকে এক্কেবারে মানুষ স্তব্ধ!
জানালা হাওয়ায়, প্রান ঢালে মাটির সোঁদা গন্ধ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments