কবিতা তুমি শুধু আমার
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ০৯/০৮/২০২৩
কবিতার বিষয় প্রেম
Review This Poem

অমিত অপযশ দিয়েছে
লুটে পরেনি ব্যর্থ হয়ে
যমিনে
অমরেশকে স্বাক্ষী রেখে
ভালোবেসেছিলাম
অদৃষ্টের বিচিত্র পরিত্রাণে
ভুলে গিয়েছে
অপেক্ষায় আছি
প্রকৃষ্ট ভালোবাসার
সুগন্ধি যেদিন ছুঁয়ে দিবে
কপোতের মতো ছুটে
আসবে তখন
কোনো বাঁধাই তাহার
ইন্দ্রজালে জরিয়ে রাখতে পারবেনা
শুধু আমার
আমারি থাকবে
প্রেমের বিদ্যানুশীলন
চর্চা শেষ হবে না
শুধু তাহারই জন্য
এতে যদি অনলে
পুড়ে যায় হৃদয়ে অগ্রভাগ

guest
0 Comments
Newest
Oldest Most Voted