কবিতা শর্বরী
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ০২/০৮/২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রেম
Review This Poem

শর্বরী তোকে ভালো লাগে।
ভালো লাগে না তোর নিরবতা।
তোকে ভালো লাগে সেই সময়।
জলধরের তরঙ্গে বায়ু
চাঁদনীর আলোর সাথে মিশে যায়।

রজনীকান্ত চেয়ে থাকে
শুধু একা জলধরে
ডাকছে মিলে যেতে –
মিলে যেতে চাই।

আচমকা তিমির ইতি হয়
শূন্য থেকে দিনমণির আলো।
জলধরের শেষ প্রান্তে দেখা গেলো
প্রভাত বেলায় জলধরের
আরেক রকম তরঙ্গ
সমিরনের শো শো আওয়াজ

বন্দরে জাহাজের নোঙর
টিপ টিপ আলো বন্ধ হয়ে যায়।
লোকালয়ের কথাপথোন
যে যার ব্যস্ত সময় পার
শর্বরী তোকে ভালো লাগে।
ভালো লাগে না তোর নিরবতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted