| কবিতা | দূরত্ব |
| কবি | বিমল মণ্ডল |
| সময় | সন্ধ্য ৭.৫০ |
| উৎসর্গ | বিদ্যুৎ দাস |
| লিখার স্থান | কাঁথি |
| কবিতার বিষয় | আশা, রূপক |
তোমার থেকে এখন অনেকটা দূরে যেতে চাইছি
কারণ তোমার মন ও প্রাণ জুড়ে
যে তোমাকে মিথ্যের খেলায় ডুবিয়ে দিচ্ছে
টুকরো টুকরো করে দিচ্ছে তোমার মন
একটু একটু করে কেড়ে নিচ্ছে তোমার
মনের সর্বস্ব
তুমি বুঝেও শারিরীক ক্ষিদেতে ভরপুর
রাত ও দিনের ব্যবধান কমাতে পারো না
এসব প্রতিদিন নাটকের দৃশ্য দেখতে দেখতে
তোমার আবেগের অনুভূতি থেকে
আমি দূরত্বে চলে যাবো
সেখানে তুমিও একদিন সময়ের ঘোর কাটলে
পৌঁছে যাবে সন্তানের টানে…