কবিতা ওদের সমাজ
কবি মনোরঞ্জন ঘোষাল
সময় (জুলাই 2023)
লিখার স্থান বজ বজ কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

ওদের সমাজ

সকালটা ভারী মিষ্টি ছিল
শান্ত স্নিগ্ধ মনোময় প্রকৃতি
আসলে সূর্যের অংশ তো
সদ‍্য ঘুম থেকে ওঠা
শিশুর মত শান্ত
ধীকি ধীকি বাড়ে চঞ্চলতা
ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত।
যেন ঘুম নেই চোখে আজকাল
উদয় অস্ত সমান দুকাল
চাঁদ আজকাল দল গড়েছে যে
সূর্য আর চাঁদের দল
শান্ত চাঁদে কালীর তাণ্ডব
ঠিক দ্বিতীয় পৃথিবী যেন!
দেবতা আর মানুষের মত
ভাগ হয়ে গেছে সমাজ
ওরা ছিল সব সেকালেও
আজ সমাজ গড়েছে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted