কবিতা অসম প্রতিযোগিতা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ -
সময় জুলাই ২০২৩ সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, রূপক
Review This Poem

অসম প্রতিযোগিতা
—————————-
–নজরুল ইসলাম খান

তুমি জন্ম নিয়েছিলে সোনার চামচ মুখে দিয়ে ,
প্রাসাদসম ভবনে ।
তাইতো তোমার পথ ছিল মসৃন,
কুসুমাস্তীর্ণ ।
আমি জন্মেছি হাতুড়ি শাবল পাশে নিয়ে ,
ভাংগা ঘরের কোনে ।
আমার পথ তাই বন্ধুর , অসম –
কণ্টকাকীর্ণ।
তুমি এগিয়েছো অপরের সহযোগিতায়, সবসময়
নির্ঝামেলায় ।
আমি এসেছি বাহুবলে একাকী নিজ চেষ্টায় ,
এই পর্যায় ।
কিন্তু , যদি কখনো কাল বৈশাখী ঝড় বয়ে যায় ,
তুমি উড়ে যাবে ঝরা পাতার মতো ঠিকানা বিহীন অজানায় ।
আমি রবো ঝুলে ডাল ধরে আমার আঙিনায় ,
নির্দ্বিধায় ।
তুমি -আমি যদিও লিপ্ত ছিলাম অসম প্রতিযোগিতায় ,
একসময় ।

২৪/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted