| কবিতা | সুপ্ত অনুভূতী |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২০/০৭/২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| সম্পৃক্ততা | প্রেমিকাকে অকালে হারানোর ব্যাথা |
| কবিতার বিষয় | মৃত্যু |
শ্রাবণের রজনীতে একা
রুক্ষ বাদলের বর্ষায়
মনে পরে ফিরে দেখা সপ্ন
আমি ও সে বৃষ্টিতে ভেজা
দু’জনের গা ঘেষে শ্রাবণের বিকাল বেলায়
নিরব অটবি নির্বিকার বাদলে
নীলিমার গাঁ যেন জলধরে ভরা
মাঠে ঘাটে ব্যাঙের যৌবনের ডাক
চুয়ে চুয়ে বৃষ্টির বারি
তৃষ্ণার্ত মিটাচ্ছে প্রিয়া ও আমায়
হারিয়ে গিয়েছিলাম প্রেমের রাজ্যেয়
এমনি সূখময় শ্রাবণের বিকেল বেলা
আচমকে সপ্ন ভেঙে যায়
প্রিয়া হারিয়ে গেছে
মনে নেই আমার
স্নানের ছল করে আসত গাঙে
আমার সাথে দেখা করতে
আমি ও যেতাম প্রিয়াকে দেখতে
বাজ পরিয়া আমার প্রিয়ার
সুচারু তনু গাঙে গেছে ডুবিয়া
কেশ ছরিয়ে বারিতে ভাসিয়া
অবেলায় যাবে যে চলে আমাকে ছাড়িয়া
হৃদয়ের ক্রন্দনের অশ্রু ঝরে
দেখাবো কি ভাবে
এ হৃদয়ে প্রিয়া ছাড়া অন্য কাউকে
স্থান দিতে পারবনা
যে যাই বলুক
আমি থাকবো চির কুমার হয়ে
হবে দেখা পরপারে
সেদিন আর থাকবেনা কোনো বাঁধা
দুজনার আাবার ও হবে দেখা ।