| কবিতা | চির আঁধার |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | জুলাই ২০২৩ সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
চির আঁধার
—————–
—-নজরুল ইসলাম খান
কথা বলে দোষ হলে ,
না বলা ই ভালো ।
অন্ধকারে ডুবে গেলে,
জ্বেলে দিও আলো ।
আপন মানুষ পর হলেই,
মন হয়ে যায় কালো ।
মনের কালো যায় না ঘুচে,
যত আলো জ্বালো ।
চির আঁধার মনে ঘিরলে,
আলোক দেখবে কিসে ।
ওষুধ মালিশ করবে কোথায় ?
সারা অঙ্গের বিষে ।
১০/০৭/২০২৩