কবিতা সুযোগ সবাই পাই না
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ -
সময় জুন ২০২৩, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক

সুযোগ সবাই পাই না
----------------------------
--------নজরুল ইসলাম খান

অবৈধ কোন কিছু মোটে আমি খাই না ।
সত্যি বলতে, তেমন কোন সুযোগ আমি পাই না ।
টাকা পয়সা কাঁড়ি কাঁড়ি ,
নতুন ফ্লাট, নতুন গাড়ি ,
মুখে বলি ওসব আমার কোন কিছুই চাই না ।
সত্যি বলতে, তেমন কোন সুযোগ আমি পাই না।
হাতে পেয়ে ক্ষমতার ইচ্ছেমতো প্রয়োগ ,
জেনে বুঝে সৃষ্টি করা মানুষের দুর্ভোগ ,
সবার মতো বলি আমি, কাজটা মোটেই ঠিক না ।
সত্যি বলতে, দেখিয়ে দিতাম ক্ষমতা কেউ দিক না ।
পাপ করে, ভুল করে, মানুষ তার কাজে,
মুখ ভেঙচিয়ে বলি আহা! এ কেমন বাজে,
নিজের এসব ত্রুটির খবর অন্য কাউকে দিই না ।
সত্যি বলতে, অন্যায় কাজে নিজের হিসাব নিই না।
নিজের দেশকে ভালবাসি সকল দেশের চেয়ে ,
সব কিছু ছাড়তে পারি এ দেশকে পেয়ে ,
বিদেশ থাকে যারা, বলি, দেশকে ভালবাসে না ।
সত্যি বলতে, বিদেশ যাওয়ার সুযোগ আমার আসে না ।
হাতে পেয়েও যারা কভু সুযোগ গুলো নেয় না ,
লোভের কাছে নিজেকে বিকিয়ে ঠিক দেয় না ।
তাদের মুখেই শোভা পায় নীতিকথা তাই-না?
সত্যি বলতে, তেমন কোন সুযোগ সবাই পাই না।

২১/০৬/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted