কবিতা আকাশ থেকে একটি নদী
কবি অভিজিৎ হালদার
সময় ৩০শে জুন ২০২৩
লিখার স্থান মোবারকপুর , নদিয়া
কবিতার বিষয় রূপক
Review This Poem

আকাশ থেকে একটি নদী এসেছে নেমে
কি নিদারুন অসহায় ভাবে।
একটি কবিতা লেখার জন্য যতটা সময় লাগে ঠিক ততটা সময়ে আকাশ থেকে নদীটি এসেছে নেমে।

কবিতার নাম কবিতা
নদীর নাম নদী
ফুলের নাম ফুল হয়েছে
তবুও বুকের নাম কেন বেদনা!!
কি সাংঘাতিক ব্যাপার আমাদের গ্রামের বাংলা এলাকায়
বর্ষার জলে ব্যাঙ ডাকে সারারাত ধরে
শহরের গাড়ি ঘোড়ার আর্তনাদ শোনা যায় অবিরত।

আকাশ থেকে একটি নদী এসেছে নেমে
যেমন নদী একটি মেয়ের নাম হয় তেমন।
আমরা পুরুষ জাতি খেটে খাওয়া আমাদের পেশা
নেচে গেয়ে বেড়ানো তো ফড়িৎ জাতির স্বভাব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted