কবিতা ভেঙ্গে মোর ঘরের
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা ⚪ প্রিয়জন প্রকাশন
সময় জুলাই ২০২৩
উৎসর্গ ফারহানা শারমিনকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা তাকে বন্দি অবস্থায় দেখে
কবিতার বিষয় রূপক
Review This Poem

ভেঙ্গে মোর ঘরের…🗝️

ভাংলে চাবি কী করে খুলবে তালা?
আমি যে ব্যর্থ হলাম পাঠোদ্ধারে,
বুঝিনি এ রহস্যময় পংক্তিমালা,
তালা কেউ চাবি ছাড়া খুলতে পারে?

দিয়েছো অনিন্দ্য সব অন্তমিলও,
চাবিওয়ালা আসেনি তোমার দ্বারে?
সেদিন কি মনের ঘরে ডাকাত ছিল?
সুর ওঠেনি অরুনবীণার ছিন্ন তারে

না পেলে বন্ধুর দেখা একা একা,
মাঝে মাঝে বেসুরে গাওয়াও ভালো,
বুঝি না কেন এ চাবির গড়ণ বেঁকা?
বানাতে প্রভু কি তাঁর হাত কাঁপালো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted