কবিতা একদিন
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, বিরহ
Review This Poem

একদিন রাতের আকাশে বেঁচে থাকব।
পৃথিবীর মানুষেরা আমাকে দেখে বলবে,
“কী সুন্দর মিটিমিটি করে হাসছে আমাদের দিকে তাকিয়ে!”
নিজের মনে বলব তখন, একদিন আমিও ছিলাম তোমাদেরই মাঝে।

একদিন বিশ্বপ্রভুর চরণ তলে ঠাঁই পাব।
ভাববো তখন, যখন ডেকেছিলাম তোমায় প্রভু, তখন কেনো দাওনি দেখা- একটিবারের জন্যেও।

জগতের নিয়ম মেনেই-
একদিন আবার আসবো ফিরে এই সুন্দর পৃথিবীর বুকে!
বুঝতে কি পারবো তখন কী দান করেছিলাম তাকে আগের জন্মে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted